পঞ্চগড়ে আটদিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০২/২০২৬, ৮:৪১ অপরাহ্ণ /
পঞ্চগড়ে আটদিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু
29

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আটদিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান।

এসময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

মেলায় ২১ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।
পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ভাষা দিবস কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, নাট্য সংগঠন ভূমিজ, কারিগর জ্ঞান চর্চা কেন্দ্র, শুদ্ধস্বর আবৃত্তি একাডেমী, দীপ্তকন্ঠ আবৃত্তি একাডেমি, দিশারী নাট্য গোষ্ঠীর শিল্পীরা দলীয় সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে।