নূরুল হক নূরের ওপর হামলা: গভীর ক্ষোভে মুখর হাসনাত ও সার্জিস


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/০৮/২০২৫, ১:৩৩ পূর্বাহ্ণ /
নূরুল হক নূরের ওপর হামলা: গভীর ক্ষোভে মুখর হাসনাত ও সার্জিস
26

স্টাফ রিপোর্টার:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা।গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা। এই হামলাকে ফ্যাসিবাদ পুনর্বাসনের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি গত ১১ মার্চ প্রকাশ করি। যদিও সেই প্ল্যান ভেস্তে গেছে, কিন্তু তারা থামেনি। এখন একই গ্রুপ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। আমরা যদি আজ নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করি, তবে বাংলাদেশ আবারও রক্তাক্ত হয়ে উঠবে। নূরের রক্ত বৃথা যাবে না।”

অন্যদিকে উত্তরাঞ্চলের মু্খ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, “ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক ঘটনা হিসেবে দেখি না। আর্মি কখনো উপরের নির্দেশ ছাড়া একটি পদক্ষেপ নেয় না। সেনাবাহিনীর ভেতরকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, এ জবাব সেনাপ্রধানকে দিতে হবে। পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে যারা এখনো আওয়ামী দালালের ভূমিকায় আছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।”

নেতৃবৃন্দ নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলার পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।