নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ২৬/১১/২০২৫, ৯:২৩ অপরাহ্ণ /
নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
38

নীলফামারী সংবাদদাতা :

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি – প্রাণীসম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ্ ও প্রদর্শনী ২০২৫ ইং।

প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক বাস্তবায়নে (২৬শে নভেম্বর) বুধবার দুপুরে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় দিবসটি উপলক্ষে ভেটেরিনারি হাসপাতাল থেকে এক বনাঢ্য র‍্যালী বের হয় এবং র‍্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাণীসম্পদ কার্যালয়ে গিয়ে গবাদিপশু মাঠ প্রদর্শনীর স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান ও সাধারন সম্পাদক শাহাজাহান কবিব লেলিন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস.এম গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আকতার, পল্লি উন্নয়ন কর্মকর্তা সামজেদুল ইসলাম প্রমুখ।

জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের কৃষক, গবাদিপশু পালনকারী বিভিন্ন খামারী, চিকিৎসক, ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবারের প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে জলঢাকা উপজেলার ২৯টি খামারী তাদের গবাদিপশুর স্টল প্রদর্শন করেছেন।