ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ জব্দ


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০৫/২০২৬, ৭:২৩ অপরাহ্ণ /
ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ জব্দ
47

নিজস্ব সংবাদদাতাঃ

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

রোববার (৩ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ৮ হাজার টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ জানান, দেশের মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার কারেন্ট জাল নিষিদ্ধ করেছে। এছাড়া রুপচাঁদা নামে বিক্রি হওয়া পিনহার মাছ ও মাগুর মাছ নিষিদ্ধ থাকায় এসবের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব। আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

অভিযানে উপজেলা ক্ষেত্র সহকারী মহাদেব রায় এবং গ্রাম পুলিশ সদস্য মোজাফফর হোসেন ও দিলীপ রায় অংশ নেন।