নিজস্ব সংবাদদাতাঃ নীলফামারীর ডিমলা উপজেলায় ‘দুর্যোগে প্রস্তুতি, রক্ষা পাবে প্রাণ ও সম্পদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত দিবস উদযাপন শেষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার বলেন, আগাম প্রস্তুতি ও জনসচেতনতা ছাড়া দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব নয়। মহড়ায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, নিরাপদ উদ্ধার এবং জরুরি প্রতিক্রিয়ার বিষয়গুলো প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় পর্যায়ে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
64
নিজস্ব সংবাদদাতাঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় ‘দুর্যোগে প্রস্তুতি, রক্ষা পাবে প্রাণ ও সম্পদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত দিবস উদযাপন শেষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার বলেন, আগাম প্রস্তুতি ও জনসচেতনতা ছাড়া দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব নয়।
মহড়ায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, নিরাপদ উদ্ধার এবং জরুরি প্রতিক্রিয়ার বিষয়গুলো প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় পর্যায়ে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :