স্টাফ রিপোর্টার: আসন্ন ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হতে যাচ্ছে ইতিহাসগড়ার এক গুরুত্বপূর্ণ দলিল— জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে এই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় একটি আনুষ্ঠানিক আয়োজনে গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্রটি উন্মোচন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতির ভবিষ্যত রূপরেখা নির্ধারণে এই ঘোষণাপত্র হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আয়োজনে গণমাধ্যম ও জনসাধারণের অংশগ্রহণের বিষয়েও বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
8
স্টাফ রিপোর্টার:
আসন্ন ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হতে যাচ্ছে ইতিহাসগড়ার এক গুরুত্বপূর্ণ দলিল— জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে এই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় একটি আনুষ্ঠানিক আয়োজনে গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্রটি উন্মোচন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতির ভবিষ্যত রূপরেখা নির্ধারণে এই ঘোষণাপত্র হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আয়োজনে গণমাধ্যম ও জনসাধারণের অংশগ্রহণের বিষয়েও বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
আপনার মতামত লিখুন :