
নিজস্ব প্রতিবেদক:
‘জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনার এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে আসন্ন জাতীয় সেমিনার সফলভাবে বাস্তবায়নের জন্য নানা প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাস্তবায়ন কমিটির সদস্যদের বিভিন্ন দায়িত্ব বণ্টন ও কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি কামাল হোসাইন।
বৈঠকের শেষে জাতীয় সেমিনারের সার্বিক সফলতা কামনা করে সভাপতি অধ্যাপক পরওয়ার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :