জাতীয় পরিচয়পত্র পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
রাষ্ট্রের কথা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি জানান, সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭–৮ ঘণ্টার মধ্যে এনআইডি কার্ড প্রস্তুতের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সে অনুযায়ীই তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে। এর আগে দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়ে এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। এ সময় তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন। এনআইডি প্রস্তুত হওয়ায় এখন আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে তিনি...
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি জানান, সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭–৮ ঘণ্টার মধ্যে এনআইডি কার্ড প্রস্তুতের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সে অনুযায়ীই তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়ে এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। এ সময় তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন।
এনআইডি প্রস্তুত হওয়ায় এখন আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে তিনি তার জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন বলে জানান এনআইডি বিভাগের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :