জনগণের মুখে মুখে প্রশংসা-নেতৃত্বে অনন্য আলহাজ্ব কামারুজ্জামান


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/০৯/২০২৫, ৮:০৪ অপরাহ্ণ /
জনগণের মুখে মুখে প্রশংসা-নেতৃত্বে অনন্য আলহাজ্ব কামারুজ্জামান
45

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার:

নিয়ম-শৃঙ্খলার অভাব ও জটিলতায় জর্জরিত নীলফামারীর জলঢাকায় নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজে এখন বইছে উন্নয়নের হাওয়া। প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আলহাজ্ব কামারুজ্জামান অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শৃঙ্খলা ফিরিয়ে এনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মুখে মুখে প্রশংসিত হচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তিনি আন্তরিকভাবে মনোযোগ দিয়েছেন নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে।

দায়িত্ব গ্রহণের আগে প্রতিষ্ঠানটিতে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, অভিভাবক সমাবেশ না হওয়া, মামলা-জটিলতা এবং সম্পত্তি দখল-এসব সমস্যাই ছিল বড় অন্তরায়। তবে সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি আমূল বদলে গেছে। শিক্ষকরা এখন নিয়মিত, মাসিক সমন্বয় সভা হচ্ছে, দখলমুক্ত হয়েছে প্রতিষ্ঠানের সম্পত্তি। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত চেয়ার-টেবিল, শিক্ষক কমনরুম, বাউন্ডারি ওয়াল নির্মাণসহ সার্বিক অগ্রগতি হয়েছে।

অভিভাবকরা জানিয়েছেন, সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ফিরেছে। শিক্ষক-শিক্ষার্থী সবার মধ্যে দায়িত্ববোধ বেড়েছে।

অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, “সভাপতি মহোদয়ের দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রয়োজনীয় বিষয়ে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আগে এমন ছিল না।”

সবার মতে, আলহাজ্ব কামারুজ্জামানের দূরদর্শী নেতৃত্বে নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাচ্ছে নতুন দিগন্তের পথে।