ছাত্রশিবির নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার ঘৃণার দাবিদার: অভিযোগ প্রতিরোধ


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/১১/২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ণ /
ছাত্রশিবির নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার ঘৃণার দাবিদার: অভিযোগ প্রতিরোধ
60

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএনপি নেতাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবিরকে জড়িয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।

নেতৃবৃন্দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া ফটোকার্ডের ভিত্তিতে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নিলুফার চৌধুরী মনি সহ অন্যান্যরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এর ফলে জনমনে ভুল ধারণা তৈরি হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন মিছিল ও অবস্থান কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতাদের দেওয়া অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের হীন প্রচেষ্টা প্রত্যাখ্যান করে ছাত্রশিবির দাবি করেছে, অবিলম্বে এই মিথ্যাচারপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।