চার বিশ্ববিদ্যালয়ে একচেটিয়া জয়: ইতিহাস গড়লো ছাত্রশিবির


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১০/২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ /
চার বিশ্ববিদ্যালয়ে একচেটিয়া জয়: ইতিহাস গড়লো ছাত্রশিবির
6

রাষ্ট্রের কথা ডেস্কঃ

দেশের প্রধান চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ভূমিকম্পপূর্ণ বিজয় অর্জন করেছে, অপ্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্রার্থীরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছেন।

নির্বাচন বিশ্লেষণ অনুযায়ী, শিবিরের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্যানেলের ভোট ব্যবধান ছিল বড়। ডাকসুতে ২৮টি পদে ২৩টিতে, জাকসুতে ২৫টির মধ্যে ২০টিতে, চাকসুতে ২৬টির মধ্যে ২৪টিতে এবং রাকসুতে ২৩টির মধ্যে ২০টিতে জয় পেয়েছেন শিবিরের প্রার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ ১২,৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেলেন মাত্র ৩,৩৯৭ ভোট। ডাকসুতে ভিপি পদে আবু সাদিক কায়েম ১৪,০৪২ ভোটে জয়ী হন, নিকটতম প্রার্থী পায় ৫,৭০৮ ভোট।

বিশ্লেষকরা মনে করেন, শিবিরের জয় সময়োপযোগী রাজনৈতিক বক্তব্য, সুশৃঙ্খল সাংগঠনিক অবস্থান, মার্জিত আচরণ, এবং ভিন্নমতের শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব দেওয়ার ফল। এছাড়া ছাত্রবান্ধব কর্মসূচি ও মেধাবীদের উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএস পদে আধিপত্যবিরোধী প্যানেলের সালাউদ্দিন আম্মার জয় একমাত্র ব্যাতিক্রম, বাকিরা ছাত্রশিবিরের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচন ফলাফল দেশের ছাত্ররাজনীতিতে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, চার বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের প্রার্থীদের বড় জয় আদর্শিক বিজয় হিসেবে দেখা যেতে পারে এবং ভবিষ্যতের জাতীয় নির্বাচনের ওপর প্রভাব ফেলবে।