গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জলঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ


Rastrerkotha প্রকাশের সময় : ০৯/০৪/২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ /
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জলঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
51

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীর জলঢাকায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের জিরো পয়েন্ট মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

গণসংযোগ শেষে উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান বলেন, গণভোটের রায় অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে।

তিনি দাবি করেন, জনরায়ের প্রতি সম্মান জানিয়ে ১১ দলীয় ঐক্যের ৭৭ জন এমপি শপথ নিলেও বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করেছে।

তিনি জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়র আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমির কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, পৌর আমির মাওলানা মোজাম্মেল হক, সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু, এনসিপি নেতা মোহাইমেনুর রহমান সানা প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন ইউনিট ও শাখা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।