ঈদের আগে জলঢাকায় ৫০০ অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/০৩/২০২৬, ২:২৯ অপরাহ্ণ /
ঈদের আগে জলঢাকায় ৫০০ অসহায় পরিবারকে নগদ সহায়তা প্রদান
56

মো. রমজান আলী>>

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলার ৫০০টি অসহায় পরিবারকে নগদ ২ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, উপজেলা আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান এবং খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল ইসলামসহ প্রমুখ।

অনুদান পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে এনেছে।