আমার কিছু হলে দায় এমদাদ ভরসা ও বিএনপিকে নিতে হবে


Rastrerkotha প্রকাশের সময় : ২২/০২/২০২৬, ৫:৩১ অপরাহ্ণ /
আমার কিছু হলে দায় এমদাদ ভরসা ও বিএনপিকে নিতে হবে
74

অনলাইন ডেস্কঃ

রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হারাগাছ সফরকে ঘিরে উত্তেজনার মধ্যে ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, তার সফর বাধাগ্রস্ত করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে।

তিনি দাবি করেন, নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে তার সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল ভরসা-র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগও তোলেন তিনি।

পোস্টের শেষাংশে আখতার হোসেন বলেন, “আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে, তার দায় এমদাদ ভরসা এবং বিএনপির হাইকমাণ্ডকে নিতে হবে।”