অসুস্থ হিন্দু রোগীর পাশে দাঁড়ালেন মেহেরপুর জেলা আমীর


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১১/২০২৫, ৫:২৩ অপরাহ্ণ /
অসুস্থ হিন্দু রোগীর পাশে দাঁড়ালেন মেহেরপুর জেলা আমীর
94

মেহেরপুর জেলা সংবাদদাতা:

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও মেহেরপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।

অসুস্থ এক হিন্দু রোগীর চিকিৎসার প্রয়োজনীয় ব্যয়ভার বহনে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন।

জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকার মৃত নিতাই চন্দ্র সাহার ছেলে উজ্জল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে চিকিৎসার খরচ বহন করতে না পেরে তিনি ও তার পরিবার চরম অসহায় পরিস্থিতিতে পড়েন।

বিষয়টি জানতে পেরে বুধবার (১৯ নভেম্বর) সকালে রোগীর বাড়িতে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা আমীর।

সহায়তা প্রদানকালে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “মানবিকতার কোনো ধর্ম নেই। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইকবাল হোসেন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমীন, সদর উপজেলা আমীর মাও. সোহেল রানা,
সদর উপজেলা সেক্রেটারি জনাব জাব্বারুল ইসলাম, এবং আঃ জাব্বার মেম্বর।

হঠাৎ পাওয়া সহায়তায় উজ্জল চন্দ্র দাসের পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তারা জানান “কঠিন সময়ে এ সহযোগিতা আমাদের জন্য নতুন আশার বাতিঘর হয়ে এসেছে।”