মন্নুজান হলে রাকসু নির্বাচনে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্যের আম্মার


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/১০/২০২৫, ১১:৫১ অপরাহ্ণ /
মন্নুজান হলে রাকসু নির্বাচনে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্যের আম্মার
5

রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মন্নুজান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। অন্যদিকে, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট,

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।

জিএস পদে: ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট,
শিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট।

এজিএস পদে: শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট,
তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।