দুর্বৃত্তদের ঘৃণ্য কাণ্ড: চিরিরবন্দর কৃষকের বোরো ধান ধ্বংস


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/১০/২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ /
দুর্বৃত্তদের ঘৃণ্য কাণ্ড: চিরিরবন্দর কৃষকের বোরো ধান ধ্বংস
75

দিনাজপুর সংবাদদাতা:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মহাদানী গ্রামে দুর্বৃত্তরা কৃষক আব্দুল গফুর (৬৫) এর ২৪ শতক জমির বোরো ধান পুড়িয়ে দিয়েছে। রাতের আঁধারে ঘাস মারা ঔষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এই ক্ষতি করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর জানান, “আমি ভ্যান চালিয়ে সংসার চালাই। ঋণ নিয়ে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান পরিবারের ছয় মাসের চালের জোগান ছিল। দুর্বৃত্তদের কারণে সব ধান লালচে হয়ে মারা গেছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, বিষয়টি জানার পর ক্ষতিগ্রস্ত জমিটি পরিদর্শন করা হয়েছে। কৃষি বিভাগ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ ও সার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে; লিখিত অভিযোগ পেলে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।