নির্বাচনের আগে মেহেরপুরে বিএনপি ছাড়লেন ৭০ জন, যোগ জামায়াতে


Rastrerkotha প্রকাশের সময় : ১২/১০/২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ /
নির্বাচনের আগে মেহেরপুরে বিএনপি ছাড়লেন ৭০ জন, যোগ জামায়াতে
11

মেহেরপুর জেলা সংবাদদাতা:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ৩ নং ওয়ার্ডের ৭০ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (১২ অক্টোবর) এশার নামাজের পর আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের হাতে ফুল তুলে দিয়ে ও দোয়া মোনাজাতের মাধ্যমে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান, যিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, সদর উপজেলা আমীর সোহেল রানা, পৌর শাখার আমীর সোহেল রানা ডলার, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার, শ্যামপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি মকলেছুর রহমান, ওয়ার্ড সভাপতি ইমাদুল হকসহ শ্যামপুর ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা জানান, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।