জয়পুরহাটে জামায়াতের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ১০/১০/২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ /
জয়পুরহাটে জামায়াতের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
6

জয়পুরহাট সংবাদদাতা:

জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রধান অতিথি ছিলেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদ।

বক্তারা বলেন, জাতীয় সনদের আলোকে দেশের সার্বিক সংস্কার এখন সময়ের দাবি। পাঁচ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।

তারা আরও বলেন, সংসদে উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতি চালু করতে হবে, যাতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয়। পাশাপাশি পতিত সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, দেশের একটি বড় রাজনৈতিক দল এখনো পি.আর. পদ্ধতি পুরোপুরি না বুঝলেও সময় ও বাস্তবতার প্রেক্ষাপটে তারা একমত হবেন।

বৈঠকে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় সনদের আলোকে প্রস্তাবিত পাঁচ দফা ভবিষ্যতে দেশের গণতন্ত্র, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।