কেন্দুয়ায় জামায়াতের প্রোগ্রামে  বিএনপির অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/১০/২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ /
কেন্দুয়ায় জামায়াতের প্রোগ্রামে  বিএনপির অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
5

নেত্রকোণা সংবাদদাতা:

কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজারে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রোগ্রামে অতর্কিত হামলা করে ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র অস্ত্রধারী।এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দুয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদ থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া পৌরসভা হয়ে থানার ভিতর গোলচত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।

এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাইফুল,উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হামলার প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি। প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। যারা এ হামলায় জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। না হয় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

উল্লেখ্য গতকাল বিকালে জামায়াতের নির্বাচন কমিটির মিটিং এ সান্দিকোনা বাজারে বিকাল ৩ টায় যুবদলের ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমান হবুর নেতৃত্বে হামলা করলে ৩ জন আহত হয়।এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দুয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ