মেহেরপুরে জামায়াতের উদ্যোগে ৫৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/০৯/২০২৫, ৮:১৪ অপরাহ্ণ /
মেহেরপুরে জামায়াতের উদ্যোগে ৫৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
4

মেহেরপুর জেলা সংবাদদাতা:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ৫৪টি হিন্দু দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর-মেহেরপুর ১ আসনে সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাও. খানজাহান আলী, উপজেলা নায়েবে আমীর মাওলানা ফিরাতুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. খাইরুল বাসার, উপজেলা সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হক গাজী, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি আমিনুল হক এবং বাগোয়ান ইউনিয়ন আমীর মাও. ফারুক হোসেন।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ জেলা জামায়াতের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।