ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসরুট নেতাদের সাথে মতবিনিময়: শিক্ষার্থীদের জন্য আসছে “আমাদের লাল বাস” অ্যাপ


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৯/২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ /
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসরুট নেতাদের সাথে মতবিনিময়: শিক্ষার্থীদের জন্য আসছে “আমাদের লাল বাস” অ্যাপ
10

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাসরুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ প্রমূখ।

সভায় শিক্ষার্থীদের অনাবাসিক জীবনের নানা সমস্যা উঠে আসে। আলোচনায় ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি, শাটল সার্ভিস চালু, রিকশা চলাচল নিয়ন্ত্রণসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়। প্রতিনিধিরা আশ্বাস দেন, শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

সবচেয়ে আলোচনায় ছিল বহুল প্রতীক্ষিত লাইভ ট্র্যাকিং অ্যাপ “আমাদের লাল বাস”। সভায় অ্যাপটির পূর্ণাঙ্গ কার্যপ্রণালী শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় এবং ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে এর কার্যকারিতা যাচাই করা হয়।

ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেন, “আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নিশ্চিন্তে যাতায়াত করতে পারে। নতুন অ্যাপের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হবে।”