নীলফামারীতে বিএনপির সব উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/০৯/২০২৫, ২:২৯ অপরাহ্ণ /
নীলফামারীতে বিএনপির সব উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত
49

নীলফামারী সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার অধীনে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সংগঠন পুনর্গঠন এবং নতুন নেতৃত্ব তৈরির স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামীতে দলীয় গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে নতুন কমিটি গঠন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপি নীলফামারীতে আরও সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠতে পারে।