আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/০৯/২০২৫, ১২:২১ অপরাহ্ণ /
আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল
53

রাষ্ট্রের কথা ডেস্ক:

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনের সময় তার নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।