শেরপুর-হালুয়াঘাট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/০৮/২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ /
শেরপুর-হালুয়াঘাট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক
49

শেরপুর সংবাদদাতা:

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে শেরপুরের শ্রীবরদী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, শ্রীবরদী ও হালুয়াঘাট বিওপির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫৮ পিস মোবাইল ডিসপ্লে, ২৮০ পিস পন্ডস ফেসওয়াশ, একটি মোটরসাইকেল, ২৪০ কেজি জিরা, ২ হাজার জিলেট গার্ড, ১০ হাজার ৮শ’ জিলেট গার্ড কাটির্জ এবং ১ হাজার ২০০ পিস স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়।

তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০