যুবকরা রক্ত দেয়, প্রবীণরা প্রতারিত করে: এনসিপি নেতা মাসউদ


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫, ৭:২৯ পূর্বাহ্ণ /
যুবকরা রক্ত দেয়, প্রবীণরা প্রতারিত করে: এনসিপি নেতা মাসউদ
5

অনলাইন ডেস্ক;

পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তানি শাসন থেকে মুক্তি দিলেও বর্তমান প্রজন্ম দিল্লির প্রভাব থেকে দেশকে মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
তিনি অভিযোগ করেন, দেশের ইতিহাসে বারবার যুবকরা প্রাণ দিয়েছে, কিন্তু দেশ গঠনের ক্ষেত্রে প্রবীণদের হাতে প্রতারিত হয়েছে তারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাসউদ বলেন, স্বাধীনতার পর সবচেয়ে রক্তক্ষয়ী আন্দোলন ও বিপ্লব ঘটিয়েছে যুবসমাজ। রাজপথে নামার একটাই লক্ষ্য ছিল—বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা।
তিনি আরও বলেন, “যারা আমাদের বাচ্চা ছেলে মনে করে, তারা ভুল করছে। বুক পেতে শহীদ হয়ে যুবকরাই নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে। যুবক-প্রবীণদের ঐক্যেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।”