জলঢাকায় ফ্যাসিবাদ পতন দিবসে বিএনপির বিজয় মিছিল


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫, ৫:৪৭ পূর্বাহ্ণ /
জলঢাকায় ফ্যাসিবাদ পতন দিবসে বিএনপির বিজয় মিছিল
7

রাষ্ট্রের কথা ডেস্কঃ

আওয়ামী ফ্যাসিবাদের পতন দিবস উপলক্ষে ৫ আগস্ট নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় বিএনপির আয়োজনে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।

বিজয় মিছিলের নেতৃত্ব দেন জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম। তার সাথে উপস্থিত ছিলেন দলের দুঃসময়ের সাহসী নেতৃত্বদাতা, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ।

এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম (বাঙালি), সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার (ভুট্টু), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম উওয়াল (বিএসসি), উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মৎস্য দলের সভাপতি জমির উদ্দিন (ভাসা) ও সাধারণ সম্পাদক ফারুক (সিদ্দিকী), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনতাজুল ইসলাম (মিঠু), পৌর ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুর রহমান (রানা) প্রমুখ।

বক্তব্য পর্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম বলেন,  “দলের দুঃসময়ে যারা নির্ভীকভাবে নেতৃত্ব দিয়েছেন, রাজপথে থেকেছেন, তাদের নিয়েই আমরা একটি সুসংগঠিত বিএনপি গড়তে চাই। এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে একটি সাধারণ প্রত্যাশা উঠে আসে—মরহুম আনারুল হক কবির চৌধুরীর সুযোগ্য সন্তান ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট  যেন পুনরায় জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তার বলিষ্ঠ নেতৃত্বে উপজেলা বিএনপি আরও কার্যকর ও সংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।

এই বিজয় মিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি ছিল তৃণমূল বিএনপি নেতাকর্মীদের আত্মপ্রকাশ, ঐক্য ও গণজাগরণের প্রতিচ্ছবি।