নীলফামারীর জলঢাকায় জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ /
নীলফামারীর জলঢাকায় জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
5

নীলফামারী প্রতিনিধি: 

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উপজেলা আমীর মোখলেছুর রহমান এর নেতৃত্বে এবং উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান এর পরিচালনায় গণমিছিলটি জলঢাকা বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিল শেষে জিরো পয়েন্ট মোড়ে এক পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সূরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নীলফামারী জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামান,  সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম।

সভায় মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি ও স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের প্রতীক। দেশের জনগণ ইসলামী শাসনব্যবস্থার প্রত্যাশায় আছে, আর সেই লক্ষ্যে জামায়াত তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় কর্মসূচি সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।