টাঙ্গাইল-৬ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আতিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ


Rastrerkotha প্রকাশের সময় : ০২/০৮/২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ /
টাঙ্গাইল-৬ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আতিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
8

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আতিকুর রহমান আতিক শনিবার উপজেলার লাউহাটী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগকালে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট জনগণের হাতে তুলে দেন।

আতিকুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, “তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই ধানের শীষ প্রতীকে কাজ করবো।”

তিনি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পাবে—যা বাঙালি জাতির চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন।”

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।