জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ ও বিপজ্জনক: জামায়াত


Rastrerkotha প্রকাশের সময় : ২৯/০৭/২০২৫, ৫:৫১ অপরাহ্ণ /
জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ ও বিপজ্জনক: জামায়াত
4

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামী জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ ও কিছু অংশকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাবটি উদ্বেগজনক।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংলাপের বিরতিতে সাংবাদিকদের তিনি বলেন, জামায়াত নিজস্ব খসড়া প্রস্তুত করছে, যা কমিশনে জমা দেওয়া হবে।

তাহের জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে প্রায় সব দল একমত, শুধু বিএনপির কিছু আপত্তি রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৫ সদস্যের বাছাই কমিটি এবং পরে ৭ সদস্যের চূড়ান্ত ভোটিং পদ্ধতিতে কেয়ারটেকার প্রধান নির্বাচনের প্রস্তাব এসেছে।

তিনি আইনি ভিত্তির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “সংলাপে একমত হওয়া বিষয়গুলোকে আইনগত রূপ দিতে হবে—অথবা গণভোটের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।”