ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার সামগ্রী বিতরণ


Rastrerkotha প্রকাশের সময় : ০২/০৩/২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ /
ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ সংবাদদাতাঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন–ইপিজেড থানা। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী শাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুল হক বকুল, থানা সেক্রেটারি আব্দুস সবুর আশিকি এবং ৩৯ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি আসাদুজ্জামান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে বিপুলসংখ্যক দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।