
মেহেরপুর জেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর শহরের বুওনা রেস্টুরেন্টে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী অঞ্চল) আসনের সংসদ সদস্য জনাব নাজমুল হুদা।
অনুষ্ঠানে শিবির নেতৃবৃন্দ দুই সংসদ সদস্যের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা পর্বে বক্তারা দেশ ও জাতির কল্যাণে নৈতিক নেতৃত্ব, শিক্ষার্থীদের আদর্শিক বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মাহবুবুল আলম, জেলা সেক্রেটারি জনাব ইকবাল হোসেন, জেলা প্রচার সেক্রেটারি জনাব খাইরুল বাসার, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি জনাব আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডা. রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, মেহেরপুর পৌর আমীর জনাব সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর আহসান হাবিবসহ শিবিরের সাবেক সভাপতিবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :