হাতিয়ায় ‘শাপলা কলি’তে ভোট দেওয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ: চার দফা দাবিতে এনসিপি


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০২/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ /
হাতিয়ায় ‘শাপলা কলি’তে ভোট দেওয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ: চার দফা দাবিতে এনসিপি
50

নিজস্ব সংবাদদাতাঃ

হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার রাতে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে তাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা-সহিংসতা চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বর্তমানে ভুক্তভোগী নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে- সুষ্ঠু ও বিচারিক তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ এবং এলাকায় আইনশৃঙ্খলা জোরদার।

ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলও করেছে দলটি।