জলঢাকায় গণ ও যুব অধিকারের শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০২/২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ /
জলঢাকায় গণ ও যুব অধিকারের শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান
58

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর জলঢাকায় গণ ও যুব অধিকার পরিষদের শতাধিক নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার সময় আনুষ্ঠানিক ভাবে উপজেলা জামায়াত কার্যালয় আল ফালাহ অফিসে সহযোগী সদস্য ফরম পুরণ করে তারা যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন, গণঅধিকার পরিষদের সাবেক উপজেলা সভাপতি মো. তাইজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী রতন কুমার রায়, যুব অধিকার পরিষদের সভাপতি মো. বাবলু হোসেন, পৌর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লাবলু হোসেন, বালাগ্রাম ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, মীরগঞ্জ ইউনিয়ন সভাপতি বাবলু হোসেন সবুজসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী উপস্থিত থেকে তাদের ফুলের মালা ও রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদানকালে মো. তাইজুল ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ গঠনে জামায়াতের কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করেছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে জামায়াতের বিকল্প নেই। আমি এবং আমার দলের নেতাকর্মীরা সহযোগী সদস্য ফরম পূরণ করে যোগদান করছি।”

এসময় মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, “আমরা চাই ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। তরুণদের উদ্দেশ্যে বলছি, তোমরা দেশের ভবিষ্যত। স্বপ্ন দেখো, চেষ্টা করো, কখনো ভয় পাবে না। ছোট পদক্ষেপেও বড় পরিবর্তন আসে। সাহসী হও, ন্যায়ের পথে চলো, দেশকে এগিয়ে নাও।”

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লিয়নসহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মী।