
আমজাদ হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা বি.আর.ডি.বি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রভাষক সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে এস. এম. মাসুম মিয়া, শাহ আলম, ইউসুফ আলীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সমবায়ের চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে প্রভাষক সাইদুর রহমান বলেন,“এই সাধারণ সভা আপনাদের জন্য। আজ আপনারা আপনাদের সমস্যা তুলে ধরবেন, আমরা সেগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সহযোগিতায় সমবায় আরও এগিয়ে যাবে।”
সভায় সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং সমবায়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
আপনার মতামত লিখুন :