নীলফামারী-৪ আসনে আচরণবিধি লঙ্ঘন, জাপা প্রার্থীর কর্মীকে জরিমানা
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলমের এক কর্মী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়েছেন। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মঙ্গলবারের মধ্যে অবৈধভাবে টানানো প্রতীক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান। তিনি জানান, লাঙ্গল প্রতীক টানিয়ে প্রচারণা চালানো এবং নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের প্রতীক ব্যবহারের কারণে এই দণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মাগুড়া ইউনিয়নের আকালী বেচাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোজাহার হোসেন। তিনি জাপা প্রার্থী সিদ্দিকুল...
আপনার মতামত লিখুন :