
আবেদ আলী, নিজস্ব সংবাদদাতাঃ
নীলফামারীর জলঢাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা তৈরি এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামায়াতের মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি, জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোখলেছুর রহমান ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান সহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এবং গণভোটে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :