জলঢাকায় উপায় ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ, মাদ্রাসা ছাত্রদের শীতবস্ত্র ও খাবার বিতরণ


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০১/২০২৬, ৬:১৪ অপরাহ্ণ /
জলঢাকায় উপায় ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ, মাদ্রাসা ছাত্রদের শীতবস্ত্র ও খাবার বিতরণ
105

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর জলঢাকায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম, শীতবস্ত্র বিতরণ ও এক বেলা খাবারের আয়োজন করেছে উপায় ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব বালাগ্রাম মন্থেরডাঙ্গা মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, উপায় ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুর রশিদ,  মাদ্রাসার প্রতিষ্ঠাতা আতিয়ার রহমান, উপায় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জাহিদ হাসান, মাসুম বিল্লাহ প্রমুখ।

এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থাও করা হয়।

উপায় ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, “উপায় ফাউন্ডেশন একটি দারিদ্র্য বিমোচন উদ্যোগ ও সমাজ বিনির্মাণমূলক প্রতিষ্ঠান। আমরা দারিদ্র্য বিমোচন, পরিবেশ, শিক্ষা, কর্জে হাসানা, ইয়াতিম ও বিধবা সেবা, প্রতিবন্ধী সেবা, কমিউনিটি উন্নয়ন ও চিকিৎসাসহ সকল মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে থাকার চেষ্টা করি।”

অনুষ্ঠান শেষে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপায় ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।