
জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের আয়োজনে পাঁচবিবি সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপি পৌর শাখার সভাপতি শওকত আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঁচবিবি পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি প্রার্থী মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও পাঁচবিবি পৌর বিএনপি আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল।
অন্যান্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপি নেতা ফেরদৌস হোসেন রাইট, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় নেতা হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :