নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ফটোকপি মনোনয়ন জমার অভিযোগ: রিটার্নিং কর্মকর্তার ভূমিকা প্রশ্নবিদ্ধ


Rastrerkotha প্রকাশের সময় : ২৯/১২/২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ /
নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ফটোকপি মনোনয়ন জমার অভিযোগ: রিটার্নিং কর্মকর্তার ভূমিকা প্রশ্নবিদ্ধ
86

মোঃ রমজান আলী, নিজস্ব সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে ফটোকপি মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে।

তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ওই ফটোকপি মনোনয়নপত্র দাখিল করেন বলে অভিযোগ করেছেন অন্যান্য প্রার্থীরা।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ওই আসনের দাঁড়িপাল্লা ও হাতপাখা প্রতীকের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, “এটি সম্পূর্ণ আইনবিরোধী। সন্ধ্যা ৬টা পেরিয়ে গেলেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এখনো মনোনয়নপত্রের মূল কপি জমা দেননি। কিন্তু তবুও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন, “বিষয়টি জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও এডিসি (জেনারেল) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি। বরং নীরব থেকে ফটোকপি গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রাখেন। এতে আমরা প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং লিখিত অভিযোগ দিয়েছি।”

এসময় হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হাছিদুল ইসলাম বলেন, “আমরা দুজনই আইনজীবী। আমাদের জানা মতে ফটোকপি মনোনয়নপত্র গ্রহণের কোনো এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার নেই। অনতিবিলম্বে এই মনোনয়ন বাতিল করতে হবে। তা না হলে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হবো।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, “প্রশাসনের বর্তমান আচরণ দেখে সামনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে কিনা তা নিয়ে আমরা দারুণভাবে সংশয়ে আছি।”

এ বিষয়ে জেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়