নেত্রকোনার আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত-২০


Rastrerkotha প্রকাশের সময় : ২৪/১২/২০২৫, ৯:১৯ অপরাহ্ণ /
নেত্রকোনার আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত-২০
238

আবুল কালাম, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার আটপাড়ায় কুয়াশা উপেক্ষা করে দুই পক্ষের সংঘষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত সকলেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বুধবার সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাধুপ গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও স্থানীয় কাচু মিয়া পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে দুপক্ষ তর্কাতর্কি করে এক পর্যায়ে আজ বুধবার সকালে উভয় পক্ষ গ্রামের সামনে ধানক্ষেতে দেশীয় অশ্রসস্ত্র নিয়ে সংঘষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।