ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১২/২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ /
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে
68

মো. রমজান আলী, নিজস্ব সংবাদদাতাঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। রাজধানীর বিভিন্ন সড়ক ছাড়াও দেশের নানা শহর ও অঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই গণঅভ্যুত্থানের এই অকুতোভয় বিপ্লবী নেতা।