
নেত্রকোনা সংবাদদাতাঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পা পিছলে নৌকার ইঞ্জিনের উপর পড়ে হানিফ সরদার (৫৭) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাজিদপুর থেকে তাহেরপুর যাওয়ার পথে খালিয়াজুরী রসুলপুর ঘাটের উত্তর পাশে ধনু নদীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফের সঙ্গে তাঁর নাতি, ১০ বছর বয়সী কামরুলও ছিলেন। ছোট ছেলের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে দেখেন, ইঞ্জিনের পাখায় হানিফের শরীর থেঁতলে গেছে।
মৃত হানিফ সরদার তাহেরপুরের পাঠান পাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। খালিয়াজুরী উপজেলার লেপশিয়া নৌ-পুলিশের পাঁরির ইনচার্জ জগৎজ্যেতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, স্থানীয় ফায়ার সার্ভিসের সাহায্যে ইঞ্জিনের ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :