শিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীকে শোকজ নোটিশ


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১২/২০২৫, ৮:৫১ অপরাহ্ণ /
শিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীকে শোকজ নোটিশ
Please activate your license to use Post PrintShare Pro features.

জবি সংবাদদাতাঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের এই শোকজ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে প্যানেলটির কয়েকজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বক্তব্য প্রদান করেছেন। এই বক্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন–পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনী আচরণবিধি ২০২৫–এর স্পষ্ট লঙ্ঘন।

নির্বাচন কমিশন ওই ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।