স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ, চার ট্রাকচালক গ্রেপ্তার


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১১/২০২৫, ৭:০৫ অপরাহ্ণ /
স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ, চার ট্রাকচালক গ্রেপ্তার
45

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন (২০) নারীকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগে চার ট্রাকচালককে আটক করেছে নিরাপত্তা প্রহরীরা। পরে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে বন্দরের প্রথম গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল। তারা বগুড়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাত ১২টার দিকে চার জন মিলে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে বন্দরের প্রথম গেইট এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রাত ৩টার দিকে নিরাপত্তা প্রহরীরা বিষয়টি টের পেয়ে চারজনকে হাতেনাতে আটক করে এবং তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, “মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।”

বাংলাবান্ধার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় এমন বর্বর ঘটনা স্থানীয়দের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।