চট্টগ্রামে এমপি প্রার্থী শফিউল আলমের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/১০/২০২৫, ৮:০০ অপরাহ্ণ /
চট্টগ্রামে এমপি প্রার্থী শফিউল আলমের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
30

চট্টগ্রাম, বিশেষ সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার দারুস সালাম ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. শফিউল আলমের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বন্দরটিলা কাঁচাবাজারের পেছনের আলিশা নগর এলাকায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দারুস সালাম ওয়ার্ড জামায়াতে ইসলামী’র সেক্রেটারি সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা জামায়াতে ইসলামী’র আমীর আবুল মোকাররম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দারুস সালাম ওয়ার্ড সভাপতি মো. মিজান খান, যুব ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার শাহিন, ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমিক, যুব সমাজ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

প্রধান অতিথি আবুল মোকাররম বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী নেতৃত্বকে সামনে আনতে হবে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকেছে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে আমাদের প্রার্থী শফিউল আলম ভাইকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি মোহাম্মদ সাহেদ বলেন, “আমরা পরিবর্তন চাই, কিন্তু সে পরিবর্তন আসবে ইসলাম ও সৎ নেতৃত্বের মাধ্যমে। জনগণের আস্থা অর্জনে আরও বেশি জনসংযোগ ও সেবামূলক কার্যক্রম বাড়াতে হবে।”

বক্তারা এককণ্ঠে আহ্বান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনাব শফিউল আলমকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার।

শেষে উঠান বৈঠকটি উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত গণসমাবেশে রূপ নেয়।