পাঁচবিবিতে যুবদলের বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/১০/২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ /
পাঁচবিবিতে যুবদলের বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
41

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নয়ন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।

এছাড়াও বক্তব্য রাখেন, জহুরুল আলম তরফদার রুকু, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটি, আবু হাসনাত মন্ডল হেলাল, আহবায়ক, পাঁচবিবি পৌর বিএনপি, হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি,
জিয়াউল ফেরদৌস রাইট, যুগ্ম আহবায়ক, পৌর বিএনপি,
রেজাউল করিম ও আবু তাহের, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি, এবং আহসান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক, পৌর বিএনপি ও সভাপতি, পাঁচবিবি পৌর প্রেসক্লাব।

প্রধান অতিথি গোলজার রহমান তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নানা অনিয়ম ও রাজনৈতিক দমন-নিপীড়নের সমালোচনা করেন। তিনি বলেন, “১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, হয়রানি ও নির্যাতন চলছে অব্যাহতভাবে।”

এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান এবং জুলাই সনদের গণভোটের বিরোধিতা না করে এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।