নিজস্ব সংবাদদাতাঃ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে তাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা-সহিংসতা চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বর্তমানে ভুক্তভোগী নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন। এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে- সুষ্ঠু ও বিচারিক তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ এবং এলাকায় আইনশৃঙ্খলা জোরদার। ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলও করেছে দলটি।
48
নিজস্ব সংবাদদাতাঃ
হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার রাতে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে তাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা-সহিংসতা চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বর্তমানে ভুক্তভোগী নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন।
এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে- সুষ্ঠু ও বিচারিক তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ এবং এলাকায় আইনশৃঙ্খলা জোরদার।
ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলও করেছে দলটি।
আপনার মতামত লিখুন :