
নীলফামারী সংবাদদাতাঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। দলীয় মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ওই নেতাকে দলের সকল পদ থেকে অব্যাহতির পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী-৪ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সৈয়দপুর রাজনৈতিক জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফাত সরকার রানাকে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রিয়াদ আরাফাত সরকার রানার পিতা প্রয়াত মো. আমজাদ হোসেন সরকার (ভজে) দীর্ঘদিন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও সৈয়দপুর পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়
আপনার মতামত লিখুন :