শাহজালাল বিমানবন্দরে অস্থায়ী ব্যবস্থায় পণ্য খালাস শুরু


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১০/২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ /
শাহজালাল বিমানবন্দরে অস্থায়ী ব্যবস্থায় পণ্য খালাস শুরু



নিজস্ব সংবাদদাতাঃ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্থায়ী ব্যবস্থায় পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সহজতর করতে আপাতত জিএসই মেইনটেনেন্স নামক স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

এক বার্তায় জানানো হয়, কাস্টমস কর্তৃপক্ষ এই নির্ধারিত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন। এ ছাড়া ৯ নম্বর গেটে ‘এসাইকুডা ওয়ার্ল্ড’-এর সংযোগ স্থাপন করা হয়েছে এবং ওই গেট দিয়েই পণ্যের খালাস প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।